জেলা প্রতিনিধি, নাটোর: শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনি কল গুলোর মধ্যে অন্তত একটি চিনি কল হলেও চালু করা। সেই সাথে দেশে চিনির উৎপাদন বৃদ্ধি করে আমদানি কমিয়ে আনা। দেশে চিনিকল গুলো আবারও সচল করা।
শুক্রবার ( ১৫নভেম্বর) বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন ,বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। সরকারের উর্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তখন তারা সকল কাজকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই ১২০ কোটি টাকা আখের মূল্য পরিশোধের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশের পিছিয়ে পড়া এলাকা গুলোতে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে এসে সকলের জীবন উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র'র সভাপতিত্বে বক্তব্য রাখেন— শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments