কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মুনসুর (২২) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃত মুনসুর ওই গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। বৃহষ্পতিবার রাত সে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কি কারনে আতœহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি। তবে প্রেম ঘটিত কারনে এ যুবক আত্মহত্যা করতে পারে বলে পুলিশ জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারন উদঘাটনের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments