ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ঐতিহ্য এ বছর তার দুই যুগ পূর্তিতে 'ঐতিহ্য দুই যুগ পূর্তি স্মারক বক্তৃতা' শীর্ষক তিনদিনব্যাপী সিরিজ বক্তৃতার আয়োজন করেছে। এতে সাম্প্রতিক গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকজন বিশিষ্ট বক্তা তাঁদের একক বক্তৃতা উপস্থাপন করছেন। ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর তিনদিনব্যাপী বিকাল ৩.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত দুই সেশনে বক্তৃতা সিরিজ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিন মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত 'বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলামি রাজনীতি: প্রেক্ষিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ' শীর্ষক প্রথম বক্তৃতা প্রদান করেন গবেষক ও ধর্মতত্ত্ববিদ তানিম নওশাদ।
বক্তৃতায় তিনি বলেন, সারাবিশ্বে মুসলমানরা অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে অন্য ধর্মসম্প্রদায়ের মানুষ নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে যেমন ক্ষুদ্র আত্মস্বার্থের উর্ধ্বে ওঠে কাজ করে, মুসলমানরা তা করে না। সংকীর্ণ ব্যক্তি, গোষ্ঠী ও দলগত স্বার্থ ইসলামি রাজনীতির গতিমুখকে লক্ষ্যহীন করে তোলে প্রায়শই। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিজয় থেকে বাঙালি মুসলমানকে তার আত্মসত্তা অটুট ও মর্যাদাময় করার রসদ নিতে হবে এবং লড়াই জারি রাখতে হবে।
সন্ধ্যা ০৬টায় 'অভ্যুত্থান পরবর্তী সাহিত্য: সঙ্কট ও সম্ভাবনা ' শীর্ষক দ্বিতীয় বক্তৃতায় কথাসাহিত্যিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস)-এর প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, গণঅভ্যুত্থান কেবল ব্যক্তি বা গোষ্ঠীর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য-বাংলাদেশে আমরা এখন অনেকটা তাই দেখছি৷ আমরা নানান রুটিন কাজে ব্যস্ত আছি কিন্তু গত দুঃশাসনের ভয়াবহতা সম্পর্কে জনগণকে জানাতে তেমন কোনও কিছু করতে পারছি না। আমরা যেন লুপ্ত স্মৃতির সময়ে আছি কিন্তু গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আমাদের সাহিত্যকে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম জারি রাখতে হবে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments