মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কষ্টি পাথরের এই মূর্তির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে মূর্তিটি উদ্ধার করা হয়।
পরে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মতিউল ইসলাম মন্ডল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-১ বিজিবির একটি দল পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে। এসময় ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় মালিকবিহীন মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে কষ্টি পাথরের মূর্তির মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments