ডেস্ক রিপোর্ট: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। রবিবার বেলা ১২ টার দিকে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন (বিএসসি) এবং সাধারণ সম্পাদক হারিক হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর (বিএটি) ২ হাজার ৫৪ কোটি টাকা কর ফাঁকির বিষয়টি অবহিত করেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির ২০৫৪ কোটি টাকার রাজস্ব মওকুফ করে দিয়েছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট)। বিএটি’র রাজস্ব মওকুফের বিষয়টি এনবিআর চেয়ারম্যানের নজরে আসলে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিঠি গঠন করেন জাতীয় রাজস্ব বোর্ড। পরবর্তীতে এনবিআর গঠিত কমিটি ২ হাজার ৫৪ কোটি টাকা আদায় করতে আইনি কার্যক্রম গ্রহণ করতে এলটিইউ-ভ্যাটকে নির্দেশ দেয়। কিন্তু বিএটি ইতোমধ্যে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন।
বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ২০৫৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির বিরুদ্ধে বিড়ি শ্রমিকরা সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করে আসছে। তারা সঠিক ভাবে রাজস্ব না দিয়ে এদেশ থেকে কোটি কোটি টাকা ডলারে পরিনত করে বিদেশে পাচার করছে। ফলে দেশে ডলার সংকট দেখা দিয়েছে। বিএটি’র নিকট থেকে ২ হাজার ৫৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি জরিমানাসহ আদায় করতে হবে।
বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন (বিএসসি) জানান, বিড়ি শিল্প দেশের প্রাচীনতম শ্রমঘন কুঠির শিল্প। এই দেশীয় শিল্পকে ধ্বংস করতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করতে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিএটি’র ভ্যাট ফাঁকি ও অবৈধ রেয়াত গ্রহণ বন্ধ করতে হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে বিড়ি শ্রমিক নেতাদের উত্থাপিত বিষয়টি আমলে নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলবে।
এর আগে গত ৩ অক্টোবর বিএটি’র রাজস্ব ফাঁকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বরাবর লিখিত অবেদন করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
সব মন্তব্য
No Comments