কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন করেছে নেতা কর্মীরা। শুক্রবার শেষ বিকালে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলগ, যুবলীগ, সেচ্ছা সেবক লীগ,শ্রমিকলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ এ কর্মসূচির আয়জন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা শ্রমিক লীগ সভাপতি হিরা হাওলাদার স্বপন, উপজেলা শ্রমিক লীগ সম্পাদক ও কাউন্সিলর কালাম সরদার, সাবেক ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর হুমায়ূন কবির, লালুয়া ইউনিয়ন, আওয়ামীলীগ সভাপতি তারিক খাঁন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সালমা কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবিদুল ইসলাম হাসিব গাজী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, পৌর কৃষকলীগের সভাপতি দোলন ঢালী, আওয়ামীলীগ নেতা নাসীর বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আওয়ামীলীগের মনোনিত সাবেক সংসদ্য সদস্য ও পানি সম্পদ প্রতি ছিলেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ভোট হয়েছে বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ করেছে মাহাবুবুর রহমান তাদের সর্মথন করেছেন। এছাড়া তার সার্টিফিকেট ছাড়া আওয়ামীলীগ করা যাবেনা বলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন। এমনকি বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি অডিও কল রেকর্ডে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জানান নেতা কর্মীরা।
এ কর্মসূচিতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments