কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সুমন খান (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ ২৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার খাপড়াভাঙ্গা নদীর মধুখালী শাখা নদী সাউদের ভাড়ানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার পর মইয়া জাল নিয়ে বাড়ির পাশে খালে একা মাছ ধরতে যায়। সাড়ে ১১টা পর্যন্ত সে মাছ ধরে। এরপর থেকে নিখোঁজ থাকে। সুমন খান টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। কয়েকদিন আগে সে স্ত্রী ও আড়াই বছরের সন্তান তাসিনকে নিয়ে মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে শ্বশুর আলাম সিকদারের বাড়িতে বেড়াতে যায় বলে স্বজনরা জানান।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, পটুয়াখালী থেকে আসা তিনজন ডুবুরির সাথে স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ অপারেশনে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাঝায় বাঁধা একটি মাছের ব্যাগ পাওয়া গেছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
সব মন্তব্য
No Comments