ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে অপরাধীদের চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও নারীরা নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এমন একটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশে নারীদের নিরাপত্তাহীনতার অবস্থা কতটা ভয়ঙ্কর। বিশ^বিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ নিয়ে প্রক্টরের নিকট গেলে প্রথমে অভিযোগ আমলে নেয়া হয়নি। উল্টো ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। অভিযোগ না নেয়ার ঘটনাই প্রমাণ করে নারীদের প্রতি প্রশাসনের দৃষ্টিভঙ্গী ও দায়িত্বহীনতা । শিক্ষার্থীরা যখন নিপীড়নের বিচার চেয়ে রাস্তায় নেমেছে তখন প্রশাসন নারী শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করছে। এর মাধ্যমে প্রশাসন তাদের ব্যর্থতার দায় চাপাতে চাইছে নারী শিক্ষার্থীদের উপর।
নেতৃবৃন্দ শিক্ষার্থীদের চার দফা দাবি ১. ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেয়ার অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ২. অকার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল বাতিল করে নতুন করে কার্যকর সেল গঠন করতে হবে। এই সেল সকল অভিযোগের ক্ষেত্রে ১ মাসের ভিতরে তার নিষ্পত্তি করবে। ৩. আগামী ৪ কর্মদিবসের মধ্যে চলমান ঘটনাগুলোর বিচার ও সুষ্ঠু সমাধান করতে হবে। ৪. এই ৪ কর্মদিবসের মধ্যে সমাধানে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডি স্বেচ্ছায় পদত্যাগ করবে। এর সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ছাত্রীদের দাবি মেনে নিতে হবে অন্যথায় সারাদেশে এ আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমি দেশের সকল নাগরিককে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
সব মন্তব্য
No Comments