মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: নিজের চলতি মাসের সম্মানী ও ঈদ বোনাসের টাকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সেলামি হিসেবে দিয়ে দিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। প্রথমবারের মতো মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মী। মেয়রের এমন মহানুভবতায় তাদের ঈদ আনন্দ বেড়ে গেছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে পৌর সম্মেলন কক্ষে নিজের সম্মানী ও বোনাসের সম্পন্ন টাকা ১২৪ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পাঁচ হাজার টাকা করে ঈদ সেলামি হিসেবে বিতরণ করেন মেয়র শেখ রকিব হোসেন। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা।
এসময় একাধিক পরিচ্ছন্নতা কর্মী বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছি। আজ পর্যন্ত কোনো মেয়র তার নিজের পক্ষ থেকে আমাদের ঈদ সেলামি দেয় নাই। সামান্য বেতনে হাড়ভাঙা পরিশ্রম করি। তাতে যে সামান্য বেতন ও বোনাস পাই তা দিয়ে পুরোপুরি ঈদ আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। এবারই প্রথম মেয়র আমাদের ঈদ করার জন্য তার বেতন ও বোনাসের টাকা আমাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে আমরা ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারব। বাবা, মা, স্ত্রী, ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড়ও কিনে দিতে পারব। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আমরা খুবই আনন্দিত।
পৌর মেয়র শেখ রকিব হোসেন বলেন, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আর আমি মারা গেলে কোনো অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারব না। আমার স্ত্রী, সন্তানও নেই যে তারা খাবে। তাই আমি আমার বেতন বোনাস ও সম্মানীর গচ্ছিত টাকা থেকে ১২৪ পরিচ্ছন্ন কর্মীকে ঈদ করার জন্য ৫ হাজার টাকা করে সেলামি প্রদান করেছি। এ দিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারবে। আর এতেই আমার আনন্দ। সামনে ঈদুল আজহা এলেও দেওয়ার চেষ্টা করব।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments