স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ৩২০ জন সাংবাদিকের মাঝে ২ কোটি ১০ লাখ টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। অনুদানপ্রাপ্তদের মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১৫টি। আজ ঢাকায় তথ্য ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই দায়িত্ব পালনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে উল্লেখ করে সচিব বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই ট্রাস্ট থেকে সাংবাদিকদের মাঝে মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, গত এক বছরে কল্যাণ ট্রাস্ট থেকে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে ১০ কোটি ৭০ লাখ টাকার কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং ১৯২ জন আহত সংবাদিককে সম্মাননা স্মারক, সনদসহ ৫৪ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে ৫৫ লাখ ২৬ হাজার টাকা। সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়েও কাজ করা হচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত, মোঃ আলাউদ্দিন এবং সদ্য প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছোটো ভাই চিররঞ্জন সরকার।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments