পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর। তার একটি কপি তিনি পেয়েছেন।
আরিফ আহম্মদ চৌধুরী আরও বলেন,রুয়েটে ডিনদের মধ্যে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করতে পারবেন। কে পালন করবেন,সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
এ ব্যাপারে জানতে উপাচার্য মো. জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে রুয়েটে গত ১০ আগস্ট জরুরি সিন্ডিকেট সভা করে ক্লাস-পরীক্ষা ও হলসমূহ খোলা হয়েছে। ১০৫তম সিন্ডিকেটে সিদ্ধান্তত অনুযায়ী,গত ২০ আগস্ট আবাসিক হল খুলেছে আর ২৪ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
রুয়েট সূত্রে জানা গেছে,গত বছর ১৩ আগস্ট উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে আগামী চার বছরের জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছিল।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments