ডেস্ক রিপোর্ট: : শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে আলোক হেলথকেয়ার লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল কর্মী আলোক হেলথকেয়ার থেকে প্যাথোলজি, রেডিওলোজি অ্যান্ড ইমেজিং, হাসপাতালে ভর্তি এবং ডায়ালাইসিস চিকিৎসায় সর্বোচ্চ ৩০% ছাড় পাবেন। এছাড়া ব্যাংকের গ্রাহকরা একই ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ ২৫% ছাড়ে।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (ডা:) মো: আবদুস সবুর মিঞা (অব:) ও হেড অফ ফাইনান্স এস. এম আজিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments