ডেস্ক রিপোর্ট: সম্প্রতি কোটা নিয়ে আন্দোলন এবং একে কেন্দ্র করে সংঘর্ষ, সহিংসতা চলাকালে গণমাধ্যম, বিশেষ করে সম্প্রচার মাধ্যম টেলিভিশন ব্যাপকভাবে আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।
গত ২৭ জুলাই, শনিবার সংগঠনের ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভায় এ উদ্বেগ জানিয়ে বলা হয়, খবর সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক নিহত এবং সম্প্রচার মাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক কলাকুশলী আহত হয়েছেন। টেলিভিশনগুলোর ৩৫টি গাড়ী ভাঙচুর করা হয়, আগুন দেয়া হয় ৮টিতে, ভাংচুর এবং আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি।
বিজেসি মনে করে, কোনো সংকটে সংবাদকর্মীরা হামলা বা সংবাদ প্রকাশে বাধার শিকার হলে স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং সংকট আরো বাড়ে। কারণ নিউ মিডিয়ার বর্তমান যুগে পেশাদার এবং স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠানই কেবল অপতথ্য, বিকৃত তথ্য ও গুজব প্রতিহত করতে পারে, যা সকলের জন্যেই জরুরি।
বিজেসি সম্প্রতি সংঘটিত সকল হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে। পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা ও তাদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে, আস্থা তৈরির ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ভূমিকা নেয়ার আহ্বান জানাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
সব মন্তব্য
No Comments