ডেস্ক রিপোর্ট: আগামী জুনে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বাংলাদেশে আসছেন।দলের সাথে থাকছেন লিওয়েন মেসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে জানানো হয়েছে জুনে তারা ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছে।
কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। আর্জেন্টাইনরাও জেনেছিল এ দেশের ফুটবল পাগল মানুষ তাদের কতটা ভালোবাসে। এরপর থেকেই আলোচনা শুরু আর্জেন্টিনাকে বাংলাদেশে আনা যায় কি-না। বাফুফেও অগ্রসর হয় আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার ব্যাপারে।
আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফল চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন (শর্তাবলী) নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।
আর্জেন্টিনা এলেও তাদের প্রতিপক্ষ কে হবে, তা চূড়ান্ত হয়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম প্রস্তাবনা করবেন। সেখান থেকে কোন দেশকে আনা যায় তাবা ফুফে চূড়ান্ত করবে ।
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
সব মন্তব্য
No Comments