ডেস্ক রিপোর্ট: বিশ্বচলচ্চিত্রে এমন কিছু চলচ্চিত্রকার রয়েছেন, যাঁরা নিজ চলচ্চিত্র স্রষ্টাবৃত্তির স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। এই চলচ্চিত্রকারগণ কেবল যে দর্শকদের জন্য প্রাতস্মরণীয় তা নয়, তাঁদের নিজস্ব সৃষ্টির অনুপম কীর্তির মাইলফলকগুলো নবাগত, আগত এবং অনাগত সকল চলচ্চিত্রকর্মী ও নির্মাতাদের নিত্যপাঠ্য। তাই তাদেরকে সম্মানসূচক ‘মাস্টার’ চলচ্চিত্রকার বলা হয়।
বাংলাভাষার চলচ্চিত্রে এমনই তিন কীর্তিমান চলচ্চিত্রকার আমাদের নিত্যপাঠ্য হয়ে আছেন। তাঁরা কেবল যে বাংলার তা নয়, তাঁরা সমগ্র বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের পাঠ ও পর্যালোচনায় প্রাত্যহিক আলোচিত। তাঁরা হলেন-সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেন। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেনের চলচ্চিত্র ও তাঁদের চলচ্চিত্রচিন্তা পাঠের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স’ পরিচালনা করবেন- চলচ্চিত্রকার ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিল্পসমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ৩ দিনব্যাপি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স-সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’ অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ জুলাই। সেশন চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য আপনার নাম, বয়স ও পেশা লিখে এসএমএস করুন ০১৯৭১ ১০১১০৬ নাম্বারে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments