২৪ ঘণ্টায় সারাদেশে ৭ হাজার ২২৪ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 30 Jun 2021
No Image

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৭ হাজার ২২৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন ৪ হাজার ৯৭৫ জন ও দ্বিতীয় ডোজ ৯০৬ জনে গ্রহণ করেছে। এনিয়ে সিনোফার্মের ভ্যাকসিন প্রথম ডোজ মোট ৬০ হাজার ৫৬৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২ হাজার ২৩৫ জন।

২৪ ঘন্টায় অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নিয়েছে ১ হাজার ৩৪৩ জন।মোট নিয়েছে ৪২ লাখ ৮৯ হাজার ২১২ জন।প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।

উল্লেখ্য, ৩০ জুন বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

;