আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. সোহেল রানা (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২২জুলাই) রাতে তাকে জেলার সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলার টিকারচর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার দিবাগত রাতে সিপিসি-১, র্যাব-১৪,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শেরপুর জেলার পারিবারিক মোকদ্দমা নং-৮৭/২০১৭ এবং সিআর-৮৭/১৭, প্রসেস নং-২৫৬/২৪ এর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মো. সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় বুধবার সকালে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments