ডেস্ক রিপোর্ট: বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, সিএসবি, দিগন্ত টিভিসহ সকল বন্ধ গণমাধ্যম অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি এটিএন নিউজ, এটিএন বাংলা, ডিবিসি নিউজ, সময় টিভি, একাত্তর টিভি, মাই টিভি, মোহনা টিভি, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, আওয়ার টাইমসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলো অবিলম্বে খুলে দিতে হবে। চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে গণমাধ্যমের উপর হামলা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম অফিসে হামলা ও অগ্নি সংযোগকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সবার সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়। সকল পক্ষের সংবাদ গণমানুষের কাছে তুলে ধরাই গণমাধ্যমের কাজ।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। কারণ প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ ...
স্টাফ রিপোর্টার: উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাউন্সিল অফ মাইনোরিটিজ। সংগঠনপির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনমান উন্নয়নে উর্দুভাষীদের ক্যাম্প জীবনের অবসান করে প ...
সব মন্তব্য
No Comments