বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান, যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সকাল ১০ টায় নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে সমবেত হতে থাকে নেতাকর্মীরা। এ সময় পুলিশ রাস্তায় যান চলাচলে বাধা না দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাক-বিতণ্ডার সূত্রপাত হয়। এবং তার রূপ নেয় সংঘর্ষে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান সাংবাদিক শহীদুল হক সরকার সহ অন্তত ২০০ জন আহত হয়। আহতদের নাটোর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments