ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১,২৪৩

প্রকাশ : 01 Nov 2024
ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১,২৪৩


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৪৩ জন ও নারী ১৫৪ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,২৪৩জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭৯৫ জন ও নারী ৪৪৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬১ হাজার ৮১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৯৫ জন ও নারী ২২ হাজার ৭২২ জন।


সম্পর্কিত খবর

;