রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিকের মটরসাইকেলে আগুন দিয়েছে দুৃর্বৃত্তরা। ৩০ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে তার ভাড়াটিয়া বাসার ( ৪ তলা ভবন) নিচতলার গ্যারেজে রাখা মটরসাইকেলে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে না ফেললে ৪ তলা বিশিষ্ট পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিতে পারতো। এদিকে রাজনৈতিক না কি ব্যক্তিগত কারনে তার মটরসাইকেল পোড়ানো হয়েছে তা জানা যায়নি। তবে আওয়ামী লীগ নেতা ও বন্দর বাজারের ব্যবসায়ী শামসুল আলম মল্লিক বিষয়টি পত্রিকায় প্রকাশ না করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন,অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments