রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি : ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। গেল ফ্যাসিবাদীদেরকে নিয়ে অবৈধ ভাবে পাইকুরাটি ইউনিয়নের আহবায়ক কমিটির বিরুদ্ধে
মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। অচিরেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি করার জন্য আহবান করেন। বক্তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করা হয়েছে। সেই আওয়ামী দূসর নিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, তাহা মেনে নিতে পারছিনা, অচিরেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে দলের ত্যাগী ও ন্যায় পরায়ন কর্মীদের অন্তভুক্ত করা হোক। কমিটি বিলুপ্ত না হলে আমাদের আন্দোলন চলবেই চলবে। আন্দোলনকারীরা উপজেলা আহবায়ক কমিটি ও জেলা কমিটি সহ কেন্দ্রিয় কমিটির কাছে কমিটি বাতিলের অনুরোধ করেন। ঘন্টা ব্যাপী মানবন্ধনের পর প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক যুবদলের সভাপতি মোবারক হোসেন সেলিম এর সঞ্চালনায়
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সদস্য মো: সবুজ মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি ও কারাবন্ধী নেতা মোখলেছুর রহমান, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন, বিএনপি নেতা ও কারাবন্ধী নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম, নুরুল আমিন প্রমূখ। মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। এব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি মো: লিয়াকত আলী বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ২১ জন সদস্য এর মধ্য ৫ জন স্বাক্ষর ক্ষমতা রয়েছে। সবাই মিলে যাচাই বাচাই করে ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments