রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ জমির আইল খেটে ছাই বান ( মাছ ধরার ফাঁদ) দিয়ে জোরপূর্বক মাছ ধরতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় সাইকুল ইসলাম (৫২) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত কৃষক সাইকুল ইসলাম উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার- সুলতানপুর গ্রামের মৃত সুজন আলীর ছেলে।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের বীজতলার জমিতে এ ঘটনা ঘটে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্ষার পানি কমতে শুরু করায় উপজেলার নওধার- সুলতানপুর গ্রামের পাশের বীজতলায় ওই গ্রামের কৃষক সাইকুল ইসলামের জমির আইল কেটে মঙ্গলবার রাতে একই গ্রামের আব্দুল কাদির মীর্জার ছেলে আবুল কাশেম মীর্জা জোরপূর্বক ছাঁই বান দিয়ে মাছ ধরছিল। বিষয়টি জানতে পেরে বুধবার সকালে বীজতলার জমির মালিক কৃষক সাইকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার জমি থেকে ছাঁই বানটি উঠিয়ে নেওয়ার জন্য কাশেম মীর্জাকে চাপ দেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাশেম তার লোকজন নিয়ে সাইকুল ইসলামের উপর হামলা চালায়। এসময় তারা তাকে এলোপাথারি খিল-ঘুষি ও লাথি মারতে থাকে। পরে স্থানীয়রা সেখানে গিয়ে কাশেম ও তার লোকজনের হাত থেকে কৃষক তরিকুলকে উদ্ধার করে তাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি যাওয়ার সময় কিছু দূর গিয়েই কৃষক সাইকুল ইসলাম রাস্তায় ঢলে পড়েন। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের আগৈলঝাড়ায় বসত ঘরের মাঝে দুইটি কবরকে ঘিড়ে বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।অবশেষে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকায় অসুস্থ একটি গরু জবাইয়ের পর প্রায় চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করেছে প্রাণিসম্পদ বিভাগ। চিকিৎসাধীন অবস্থায় গরুটিকে একাধিক ও ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-সালামপুর সেতু ও সংলগ্ন সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলেছে জেলা বিএনপি। প্রকল্পের ব্যয় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
সব মন্তব্য
No Comments