দেশে ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি

প্রকাশ : 13 Jul 2025
দেশে ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।  

 গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।


সম্পর্কিত খবর

;