বোরহান উদ্দিন রব্বানী :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে শনিবার। এতে অংশগ্রহণ করবেন ১৫ হাজার ২১৯ জন গ্র্যাজুয়েট ও গবেষক। ইতোমধ্যে তারা সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান করবেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড: দীপু মনি৷ উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম সমাবর্তনে ভাষণ দেবেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন নামে প্রদত্ত ট্রাস্টফান্ড বৃত্তিপ্রাপ্ত গ্রাজুয়েটকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করবেন। সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল রূপে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকা জুড়ে সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে। ।বেলা দুইটায় সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটগণ সমাবর্তন স্থলে আসন গ্রহণ করবেন। অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন বেলা আড়াইটায়। চ্যান্সেলর সমাবর্তন শোভাযাত্রাসহ সমাবর্তন স্থলে আগমন করবেন বেলা তিনটায়। সমাবর্তন শেষ হবে বিকেল সোয়া চারটায়। সন্ধ্যে ছয়টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments