সাভার (ঢাকা)সংবাদদাতা-: জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে সাভারে পৃথক স্থান থেকে কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গতকাল রোববার সাভারের বিরুলিয়া ইউনিয়ন ও মানিকগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি বিল্লাল হোসেন (৩৫) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি (২৮)।
গ্রেপ্তারকৃত কৃষকলীগ নেতা বিল্লাল হোসেন বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় অংশ নেওয়ার অভিযোগসহ এলাকায় জমি দখল ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি সরাসরি ছাত্র জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত রকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও নানা অপকর্মের কারণে বেশ কয়েকবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। সাভারের আলোচিত রোহান হত্যার সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রকিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব-৪। পরে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments