স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিভিন্ন দাবিতে কারওয়ানবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে ওই এলাকার যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার পর কারওয়ানবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, জনদুর্ভোগ ও যানজট এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিক্ষোভের কারণে কারওয়ানবাজার ও আশপাশের এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments