স্টাফ রিপোর্টার: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না। কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরকেই হজের জন্য নিবন্ধন করাতে হবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরকে হজে নেয়া হলে সরকার বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। তাই শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
হজ গমনেচ্ছুক ব্যক্তিদের সাথে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিসমূহের সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে এবং আগ্রহীরা তাদের সামর্থ্য অনুযায়ী হজ প্যাকেজ বাছাই করতে পারবেন।
উপদেষ্টা বলেন, পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সাথে আমরা কাজ করে যাচ্ছি। তিনি মন্ত্রণালয়ের পক্ষ হতে হাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন, হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়ায় দালালের দৌরাত্মের কারণে হজের খরচ বেড়ে যায়, হজযাত্রীরা প্রতারিত হয়। তিনি হজ গমনেচ্ছুক ব্যক্তিদেরকে এজেন্সি মালিক কিংবা তার বৈধ প্রতিনিধির সাথে যোগাযোগ করে হজে যাওয়ার অনুরোধ করেন। এছাড়া, তিনি হজ এজেন্সির সাথে হজযাত্রীদেরকে চুক্তি সম্পাদন এবং হজযাত্রীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ধর্ম উপদেষ্টা বলেন, এবছর আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে যা গতবারের চেয়ে আরো উন্নত হবে বলে আশা করা যায়।
তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ এ মেলায় হজের বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলসমূহে।
হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বিশেষ অতিথির বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
সব মন্তব্য
No Comments