স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ ১৪ ডিসেম্বর, ২০২৪ শনিবার সকালে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম এবং সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ডিআরইউ সদস্য কামরুজ্জামান খান, আয়াতুল্লাহ আকতার, আসাদুজ্জামান বিকু, হরলাল রায় সাগর ও সমীরণ রায়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments