ডেস্ক রিপোর্ট: দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন করে মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা—উভয় স্তরেই বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জ্বালানি বাজারে বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশের ওপর পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে ফার্নেস অয়েলের মূল্য প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে।
ফলে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি সরকারের ভর্তুকির চাপও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুতের দাম সমন্বয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগের সচিবরাও এতে অন্তর্ভুক্ত আছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, এই পদক্ষেপ বিদ্যুৎ খাতে শিগগিরই নতুন মূল্য কাঠামো কার্যকর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: নয়া দিগন্ত
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments