ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি দোকান থেকে আনুমানিক ১০ লক্ষ টাকার কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার করে ভস্মিভূত করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার। অফিসসুত্রে জানা যায়, বাজারের মুদিপট্টি সড়কের মোশারফ হোসেন মোল্যা ও রমজান হোসেনের দোকানে অভিযান পরিচালনা করে আনুমানিক ১০ লক্ষ টাকার কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জালগুলি পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে ভস্মিভূত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments