আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা শীর্ষ মনোয়ার, প্রিয়ার মোহাম্মদ ফায়সাল, মিন্টু মিয়া, নবিজল হক রানা, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুবলীগ নেতা আলতাফ হোসেন, আবু বকর সিদ্দিক, যুবলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দলের অর্ধশতাধিক নেতা কর্মি অংশ গ্রহন করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সাতক্ষীরা প্রতিনিধি: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরা ...
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
সব মন্তব্য
No Comments