স্টাফ রিপোটার : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির ত্রাণ কমিটির আহবায়ক এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ত্রাণ নিয়ে কোন রাজনীতি হয় না। বণ্যার্তদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না। তিনি বলেন, বণ্যা দূর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার আরো বলেন, আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে দূর্গতদের পাশে থেকেছেন। ১৯৮৮ সালের প্রলয়ংকারী বন্যায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এক বুক পানির মাঝেও নিজ হাতে ত্রাণ বিতরণ করে গণমানুষের জন্য তাঁর অনুরাগের প্রমাণ দিয়েছেন। দেশের মানুষ এখনও প্রতিটি দূর্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর আদর্শে অনুসারী হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা বন্যার শুরু থেকেই স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। আমরা আরো ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করছি। জাতীয় পার্টি গণমানুষের রাজনৈতিক প্লাটফর্ম। জাতীয় পার্টি আজীবন গণমানুষের পাশে থাকবে। গণমানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি।
এ সভায় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ ইফতেকার আহসান হাসান, সুমন আশরাফ, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী গোলাম মোস্তফা, শামীম আহমেদ রিজভী, যুগ্ম সম্পাদকমন্ডলী নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা ফজলে এলাহী সোহাগ, আলমগীর হোসেন, আলাউদ্দিন আহমেদ, আহমেদ রিয়াজ, কাজী মামুন, জহিরুল ইসলাম মিন্টু, জিয়াউর রহমান বিপুল, লেঃ কঃ (অব.) তসলিম উদ্দিন, ছাত্র সমাজ-এর সাধারণ সম্পাদক আল মামুন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
সব মন্তব্য
No Comments