চট্টগ্রাম অফিস: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করছে এর চট্টগ্রাম কেন্দ্র। এর মধ্যে রয়েছে বিশেষ টেলিফিল্ম ‘পুনশ্চ’। স্বাধীনতার অর্ধশতক পরেও কিছু মানুষের মানসিক অগ্রযাত্রাকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে মেতে থাকা এক খারাপ মানুষ রমজান শেঠ। স্বাধীনতা বিরোধী, স্বার্থপর, নীতিহীন, চতুর মানুষের প্রতিনিধি এ রমজানরা বার বার মানুষের মনকে পিছিয়ে রাখার নানা কৌশল ব্যবহার করে থাকে। সাধারণ মানুষ ওদের চাতুরীতে অনেকটাই প্রভাবিত হয়। কিন্তু নিরুপমা ও রুদ্র তার অতীত জীবনের সত্যটা জেনে গেলে, পুনরায় হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হয় রমজান। রমজেদের মত স্বাধীনতা যুদ্ধবিরোধীরা ছারপোকার মত লুকিয়ে আছে আমাদেরই বিছনায়। ওদের সম্পর্কে আরো সচেতন থাকার আভাস দেয়া হয়েছে এ টেলিফিল্মে।
সোলাইমান খোকার রচনায় এটি প্রযোজন করেছেন অরিন্দম মুখার্জী বিংকু। চিত্রগ্রহণে রায়হান, বিশেষ সহযোগিতায় আনিসুজ্জামান শামীম ও সম্পাদনায় প্রান্ত শর্মা। সার্বিক তত্বাবধানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহিনুর সারোয়ার, গোলাম মাওলা জসিম, নাদিরা সুলতানা হেলেন, দেবাশীষ চৌধুরী, অশক গুপ্ত, মিনা তৃষানা, অভি দাশগুপ্ত, পারভেজ চৌধুরী, কামরুল হাসান, জয়নাল আবেদিন, মামুন খান রাহি, সৌরভ পাল, ইকবাল, মান্নান হিমেল। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় টেলিফিল্মটি সম্প্রচারিত হবে আগামী ১৯ ডিসেম্বর।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments