ডেস্ক রিপোর্ট:আন্তর্জাতিক যুব স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের ঢাকাস্থ অঙ্গসংগঠনের অন্যতম 'জেসিআই ঢাকা এস্পায়ার' সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সহায়তা দিতে 'রাইজ' কর্মসূচি হাতে নিয়েছে। আড়াইশ' এতিম এবং চারশ' বস্তিবাসী শিশু ইতোমধ্যেই এ সহায়তার আওতায় এসেছে বলে জানিয়েছেন ঢাকা এস্পায়ার প্রেসিডেন্ট শোভনা শহীদ।
যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ১৯১৫ সালের ১৩ অক্টোবর শুরু হওয়া ১৮ থেকে ৪০ বছর বয়সীদের স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআইয়ের কার্যক্রম বাংলাদেশসহ বিশ্বের ১২৪টি দেশে বিস্তৃত।
শোভনা জানান, ঢাকা এস্পায়ারের 'রাইজ' কর্মসূচিটি তাদের জনসচেতনতা বৃদ্ধি প্রকল্প 'মাইন্ড শেয়ারিং' এর অংশ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন শিক্ষার্থীদের মধ্যে খাবার ও অধ্যয়ন সামগ্রী এবং আশেপাশের মাদ্রাসা ও বস্তি এলাকার ৪০০ শিশু-কিশোরের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে তাদের এ কর্মসূচি শুরু হলো যা ঢাকা জেলাব্যাপী চলবে।
জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন অভীষ্টগুলোর অন্যতম লক্ষ্য 'ক্ষুধামুক্তি' এবং 'গুণমানসম্পন্ন শিক্ষা' বাস্তবায়নে সহায়তাদানই ঢাকা এস্পায়ারের এ কর্মসূচির লক্ষ্য, বলেন তিনি। সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট সাঈদ নাসিরসহ অন্যান্য সদস্যরা শিশুদের মাঝে সহায়তা বিতরণে অংশ নিচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
সব মন্তব্য
No Comments