মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২টি ওয়ান শুটারগানসহ মোঃ মাইনুল (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সেনাপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মোঃ মাইনুল চাঁপাইনবাবগঞ্জ জেলার, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আতাহির গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।বুধবার বিকাল র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া সেনপুকুর গ্রামে সন্দেহভাজন এক ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ মাইনুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগে তল্লাশী চালিয়ে ২টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, অবৈধভাবে অস্ত্র গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী নগরীতে এসেছিলো।
এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments