স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে । সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ঝড়-বৃষ্টির কারণে স্বস্তি ফিরে আসতে পারে। তবে ঝড়ের সময় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নৌযান, কৃষিকাজ এবং খোলা জায়গায় অবস্থানকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ ধরনের কালবৈশাখী ঝড় এপ্রিল-মে মাসে স্বাভাবিক ঘটনা হলেও কখনও কখনও তা তীব্র আকার ধারণ করতে পারে।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments