স্টাফ রিপোর্টার: প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
কামরুদ্দীন আবসার ছিলেন বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক। দীর্ঘদিন বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি গণসংস্কৃতি ফ্রন্টের একজন সক্রিয় সংগঠক হিসেবেও কাজ করেছেন। গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা ছিল। গণসংগীত চর্চার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুরারোপ করেছেন। গণসংগীতের বাইরে বহু ছড়াতেও সুর দিয়েছেন এই শিল্পী।
শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সোমবার সকালে কামরুদ্দীন আবসারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
কাল বিকেলে কামরুদ্দীন আবসারের জানাজা অনুষ্ঠিত হবে। তবে জানাজার স্থান ও সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
ডেস্ক রিপার্ট: মিঠুন চক্রবর্তীর জন্মদিনে টলিউডের ‘ডিস্কো ডান্সার’কে নিয়ে অকপট স্মৃতিচারণা করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, মিঠুনদার দুষ্টুমি একবার তাঁকে ...
সব মন্তব্য
No Comments