মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে

প্রকাশ : 29 Aug 2024
মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে

ডেস্ক রিপোর্ট: মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান আজ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-–পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯২%

আজ ঢাকায় সূর্যাস্ত হে সন্ধ্যা ০৬ টা ১৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৪০ মিনিটে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সামান্য পরির্বতন হতে পারে।

সম্পর্কিত খবর

;