ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে সম্প্রতি একটি চুক্তি (লেটার অব ইনটেন্ট- এলওআই) স্বাক্ষরিত হয়েছে। তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতায় সুদক্ষ করে তোলা ও তাদের সম্ভাবনার বিকাশের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বায়নের এই যুগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজধানী ঢাকার মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত যুব ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। এই অংশীদারিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. গাজী মো. সাইফুজ্জামান ও ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রামস ডেভিড নক্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এতে প্রাথমিকভাবে তিনটি প্রধান বিষয়ে ৩ বছর-মেয়াদী কর্মপরিকল্পনা করা হবে।
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’ বা RAW-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের উচ্চপর্ ...
সব মন্তব্য
No Comments