স্টাফ রিপোর্টার: প্রকাশ হলো পূজা উৎসবকে সামনে রেখে ভালোবাসার গান ‘একই ভুল হবে না আর’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন ভারতের টুনাই দেবাশীষ গাঙ্গুলি।
শোভন গাঙ্গুলির কণ্ঠে রেকর্ড করা বিশেষ গানটির ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ। এটি নির্মাণ করেছেন নীলাদ্রি।
১৬ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ হয়েছে জুটি মিউজিকের ব্যানারে, ইউটিউব চ্যানেলসহ বিশ্বের নামজাদা অডিও স্ট্রিমিং সাইটগুলোতে।
গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, ‘উৎসবে নতুন গান করবো না, তা তো হয় না। তাছাড়া বন্ধু জুলফিকার রাসেলের লেখায় সুর করার মজাটাও আলাদা। আমরা একসঙ্গে অনেক গান করেছি। আরও গান জমা আছে আমাদের। এই গানটা পুজোর উপহার হিসেবে শ্রোতাদের দিলাম। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা।’
এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অনেকদিন পর একটা নতুন গান রিলিজ হলো। এর পুরো কৃতিত্ব বন্ধু টুনাই-এর! শোভন চমৎকার গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কাজ পূর্ণতা পাবে।’
কণ্ঠশিল্পী শোভন গানটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের টুনাই দা এবং বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি রাসেল দা আমার অসম্ভব পছন্দের দু’জন মানুষ। তাদের কথা-সুরে এই গানটি করতে পেরে আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’
একই ভুল হবে না আর: https://youtu.be/7JDh_mH6V_g
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments