চট্টগ্রাম অফিস: সেলুনে আসা গ্রাহকদের পড়ার সুবিধার্থে চট্টগ্রাম সিটির পাঁচলাইশ থানাধীন আব্দুল হামিদ সড়কে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এর উদ্বোধন করেন উচ্চারণ নাট্য সম্প্রদায়ের সিনিয়র সদস্য নাট্যজন মোহাম্মদ ফোরকান। এ উপলক্ষে এলাকায় অবস্থিত স্মার্ট হেয়ার কাটিং সেলুনে বিভিন্ন ধরনের গল্প-কবিতার বই ও তাক দেয়া হয়।
অনুষ্ঠানে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, নাছরীন হীরা, আবুতাহের সায়মুন, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় সেলুনের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের হাতে বই ও তাক তুলে দেন উদ্বোধক ও অতিথিরা।
অনুষ্ঠানে মোহাম্মদ ফোরকান বলেন, ‘দেশের সব এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ গড়ে উঠুক। এর ফলে নুতন করে বইয়ের পাঠক সৃষ্টি হবে। সেলুনে আসা গ্রাহকরা সৃজনশীল কাজে তাদের কিছুটা সময় ব্যয় করতে পারবেন। গোলাম মাওলা জসিমের এ উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের সব আনাচে-কানাচে।’
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments