পঞ্চগড় প্রতিনিধি: সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ প্রচণ্ড শীতে আর কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে সব চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পাশাপাশি রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে সড়কগুলোতে হেডলাইট জালিয়ে ধীরগতিতে যান বাহন চলাচল করছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর শীতল আবহাওয়া জেলার মানুষকে কাহিল করে তুলছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে, তবে রোদের তাপ একেবারে নেই। রাতে কুয়াশা জমে থাকে এবং সকাল বেলা সূর্য উঠলেও দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।এছাড়া তীব্র শীতের কারণে শিশু ও বয়স্ক মানুষরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
গণমাধ্যমকে জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ে।
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
সব মন্তব্য
No Comments