ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বর্তমান সময়ে তার মতো প্রজ্ঞাবান ও আদর্শনিষ্ঠ নেতার অভাব প্রতিনিয়ত অনুভূত হয়।
হায়দার আকবর খান রনো ছিলেন একজন দেশপ্রেমিক, আজীবন সংগ্রামী এবং শোষণ মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরাচারবিরোধী সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং দেশে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিলেন। জেল-জুলুম ও নির্যাতন উপেক্ষা করে তিনি ছিলেন বর্ণাঢ্য লড়াকু জীবনের অধিকারী।
মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে কমরেড রনো অসংখ্য গ্রন্থ, প্রবন্ধ ও পুস্তিকা রচনা করেছেন। তার লেখনি নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও সংগ্রামের প্রেরণার উৎস হয়ে আছে। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছাত্র আন্দোলনে যুক্ত হন। ষাটের দশকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র আন্দোলন শেষে তিনি শ্রমিক আন্দোলনে শামিল হন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের আগে টঙ্গী শিল্পাঞ্চলে কিংবদন্তি ঘেরাও আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে সংগ্রামী ধারার শ্রমিক আন্দোলন গড়ে তোলেন। এই শ্রমিক আন্দোলন ৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মহান মুক্তিযুদ্ধে দেশের অভ্যন্তরে শিবপুরসহ ১৪টি সশস্ত্র ঘাঁটি এলাকা ও অসংখ্য মুক্তাঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধ পরিচালনায় অন্যতম প্রধান সংগঠকের ভূমিকা পালন করেন হায়দার আকবর খান রনো। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে শ্রমজীবী ও মেহনতি মানুষকে সংগঠিত করে শোষণমুক্তি ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন নিয়োজিত ছিলেন।
১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন কমরেড রনো। তার পৈতৃক নিবাস নড়াইলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি সাহিত্য, দর্শন ও অর্থনীতিতে তার বিস্তর পড়াশোনা ও লেখালেখি রয়েছে। ‘শতাব্দী পেরিয়ে’, ‘ফরাসি বিপ্লব’, ‘মার্কসবাদ ও সমাজ বিপ্লব’সহ তার লেখা বহু গ্রন্থ পাঠকমহলে সমাদৃত।
দেশের প্রগতিশীল আন্দোলনের এই পথিকৃতের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মরণসভা, আলোচনা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করেছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments