ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৮

প্রকাশ : 27 Nov 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত  ৮৮৮

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৩০ জন ও নারী ২৪৫ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৮২ জন ও নারী ৩০৬ জন।

চলতি বছরের ১জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮৯ হাজার ৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫৬ হাজার ৬৩৮ জন ও নারী ৩২ হাজার ৯৬৫ জন।


সম্পর্কিত খবর

;