মো নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্রকে দুর্বল করেছেন। এই রায়ের মধ্য দিয়েই দেশে একদলীয় শাসনের ভিত্তি রচিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমানে উচ্চ ও নিম্ন আদালতের কিছু বিচারক রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছেন এবং বিরোধী মতাবলম্বীদের হয়রানি করছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিচার বিভাগ থেকে দলীয়করণ ও দুর্নীতির অবসান জরুরি বলে মত দেন তারা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট রোকনউদ্দিন, অ্যাডভোকেট মোশাররফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা ও অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভাঙতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত আ ...
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
সব মন্তব্য
No Comments