ডেস্ক রিপোর্ট: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে আজ (২৫ জানুয়ারি) বুধবার সকালে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মহাঃ বশিরুল আলম। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান (সচিব) এর স্থলাভিষিক্ত হলেন। মধ্যবর্তী এ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুনিম হাসান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর ২০২২ খ্রি. বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহাঃ বশিরুল আলম কে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ গণমাধ্যমেকে এতথ্য নিশ্চিত করেছেন।
বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা ড. মহাঃ বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভুমি), ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব হিসেবে প্রায় ৪ বছর কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মরক্কোসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
সব মন্তব্য
No Comments