ডেস্ক রিপোর্টঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, কমিশনার মাহাবুব তালুকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক অপবাদ। উনি মিথ্যা কথা বলেন।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছে সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর সীমান্ত এলাকা চরখানপুরের ৬০ বিঘা চরে একদল রাখাল ২ শতাধিক গরু চরাচ্ছিল মাঠে,গরুগুলো ঘাস খেতে খেতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে,যখন গরুগুলো ভারতীয় সীমান্তের অনেক ...
স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত জ্বালানি তেলের নতুন মূল্য আজ থেকেই কার্যকর হওয়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের চাপ তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে বাস ও নৌপরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর প্রস্তাব সামনে এনেছেন।
স্টাফ রিপোর্টার: সংবাদপত্রে খুব শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্ ...
সব মন্তব্য
No Comments