নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো 'নোবিপ্রবি ব্লাড ব্রিগেড' নামের স্বেচ্ছায় রক্তদান সংগঠন।
বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ) উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী রাকিব রহমান আর সাধারণ সম্পাদক ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শামীম হোসেন।
এছাড়াও সহ-সভাপতি খাদ্যযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী আবদূর রহমান সাকিব, কোষাধাক্ষ ব্যবসায় প্রশাসন বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুয়েনা আক্তার, সাংগঠনিক সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ইসরাত হোসেন এশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা আক্তার অর্পা, প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক বিএমএস বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী অসীম সরকার, রক্তদাতা সম্পাদক ইংরেজি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী হাসীবা আলম মাহী, রক্তদাতা সহ-সম্পাদক কৃষি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: নাছির উদ্দিন, তথ্য ও শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ফলিত গণিত বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী রেদওয়ান আহম্মেদ তানভীর, কার্যক্রম পরিচালনা সম্পাদক সমাজকর্ম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: আল মামুন, কার্যক্রম পরিচালনা সহ-সম্পাদক সমাজকর্ম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: কাজী ইউসুফ এবং ফার্মেসী বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল মামুন।
উক্ত কমিটি আগামী এক বছরের (২০২৪) জন্য কার্যকর হবে।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments