স্টাফ রিপোটার: জাতীয় পার্টির ১৬ এমপি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় সংসদ কক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি আসেননি।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উপস্থিত জাপার এক এমপি জানান, মূলত আমাদের এমপি রওশন আরা মান্নানের তত্বাবধানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। তিনি জানান, প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। আমরা সবাই দাড়িয়ে ছিলাম।
এ দিকে জাপার একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। আমরা তার অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেছি। এরমধ্যে কাজী ফিরোজ, বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।
কি কথা হলো জানতে চাইলে এক এমপি জানান, প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ পড়ে যখন তার দপ্তরে আসেন তখন আমরা সেখানে যাই। অনেক ভীড় ছিলো। এখানে নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়নি। শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।
রওশন এরশাদ, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল ছাড়া জাপার ১৬ এমপিই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। এরমধ্যে শাদ এরশাদ সংসদ আসলেও প্রধানমন্ত্রীর সাথে দলীয় এমপিরা দেখা করার আগেই সংসদ থেকে চলে যান। আজকের অধিবেশনে উপস্থিত হননি রওশন এরশাদ, জিএম কাদের, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
সব মন্তব্য
No Comments